1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পিরোজপুরে শত বছরের পুরোনো ভাড়ানি খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 186 Time View
90

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর পৌর শহরে ভাড়ানি খাল উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে জেলা প্রশাসন। পিরোজপুরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া শত বছরের পুরোনো ভাড়ানি খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্থানীয় বাসিন্দাদের সূত্রে ‎জানা গেছে, পৌর শহরের বুক চিড়ে বয়ে চলা দুই কিলোমিটার দীর্ঘ ও ২০-২২ ফুট প্রস্থ এ খালের দুই পাশজুড়ে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল বিভিন্ন অবৈধ স্থাপনা। ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত এবং এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। এখন এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খালটির আগের রূপ ফিরিয়ে আনা হচ্ছে।

উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে খালের দুই পাশের বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে কিছু পাকা স্থাপনাও রয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আগেই নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পিরোজপুর জেলা কৃষক দলের সহ-সভাপতি এম সোহেল মাহমুদ বলেন, পিরোজপুরের ঐতিহ্যবাহী ভাড়ানি খাল সংস্কার ও পুনরায় খনন করার ব্যাপারে জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে এবং সাধারণ নাগরিকদের এই কাজে সম্পৃক্ত করেছে,তার জন্য পিরোজপুর জেলা প্রসাশন সাধুবাদ পাওয়ার দাবি রাখে।পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী পুরনো ভারানি খালটি পূর্ণ খনন করার জন্য আমি পিরোজপুর পৌরবাসীর পক্ষ থেকে পিরোজপুরের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান কে অভিনন্দন জানাচ্ছি,আমি আশাকরি তার এ ধরনের মহতি উদ্যোগ ও প্রচেষ্টা পিরোজপুরের সাধারন জনগণের কল্যানে সবসময় অব্যাহত থাকবে,এজন্য আমরা পিরোজপুরবাসী সবসময় তাকে সবধরনের সহযোগিতা করবো।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, ‘পিরোজপুর পৌরবাসীর প্রাণের দাবি ছিলো এই খাল খনন ও দখলমুক্ত করা। খালে দূষণ ও দখলের জন্য পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা আমাকে বলেছেন, একসময় এখানে এই খালের বেশ প্রভাব ছিল। আমরা এটি খননের কার্যক্রম শুরু করেছি। দুই কিলোমিটার দীর্ঘ খালটি খনন করছি। আশা করি, এর দুই পাশের এলাকাবাসীও এ কাজে আমাদের সহায়তা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026