1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পিরোজপুরের ভান্ডারিয়ায় জামাই কর্তৃক স্ত্রী এবং শ্বাশুড়ি কে গলা কেটে হ,ত্যা

শাহিন ফকির, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 212 Time View
121

শাহিন ফকির, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

০৫ মে সোমবার রাত ১১.০০ মিনিটে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের সুফি সাহেবের মাদ্রাসা সংলগ্ন খান বাড়িতে চায়ের দোকানদার মোঃ বাদল খান(৪৫) নিজ স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়েছেন।

‎ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহতরা হলেন, বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি বিলকিস বেগম বিলু (৫০)। ‎অভিযুক্ত মো. বাদল খান উপজেলার ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। স্থানীয় ধাওয়া বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বাদল খানের চতুর্থ স্ত্রী চম্পা বেগম। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান‌ রয়েছে। গতকাল (৫ মে) রাতে স্ত্রী চম্পা ও শাশুড়িকে হত্যা করে বাড়িতে আগুন ধরিয়ে দেন বাদল। ঘটনার সময় চম্পার সন্তান মো. ইয়াছিন খান (১০) টের পেয়ে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে খবর দেয়। এরপর স্থানীয়রা এসে ঘরের আগুন নিভিয়ে ফেলে। এরপর স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাদল।

‎স্থানীয় নাসিমা বেগম বলেন, চম্পার ছেলে দৌড়ে আমাদের ঘরে এসে বলে খালা মা আর নানিরে মাইরা ফেলাইছে। শুইনা আমি দৌড়ে এসে দেখি চম্পার বুকের ওপর আগুন জ্বলতেছে। এক বালতি পানি ছিল কাছে তাই গায়ে ঢেলে দিয়ে আগুন নিভাইছি। আমাদের দেখে বাদল পালিয়ে গেছে।

‎এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

উক্ত ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটনের লক্ষ্যে পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের ০৬ এপ্রিল ২০২৫ মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটের সময় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় তিনি এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন।তাৎক্ষনিক ভান্ডারিয়া থানা পুলিশকে হত্যার রহস্য উদঘাটন ও দ্রুত অপরাধীদের শনাক্ত করার নির্দেশনা দেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026