1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাহাড়ে শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াতে হবে: 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫,
  • 163 Time View
135

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ভিটামিন এ শিশুদের চোখের রাতকান্নাসহ বিভিন্ন জটিল রোগ রক্ষা করে এবং সুস্থভাবে বেড়ের ওঠার সক্ষমতা বাড়ায়। পাহাড়ে শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ প্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দরবানের থানচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল এই কথা বলেন।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতাল তথ্যমতে, এই উপজেলায় ৪টি ইউনিয়নের এবারে উপজেলা সর্বমোট ৪ হাজার ২শত ৭৭ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬-১১ মাসে শিশু ৬শত ২৬ জন ও ১২-৫৯ মাসে শিশু ৩ হাজার ৬শত ৫১ জন। চলতি মাসের ১৫ তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা সময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস শিশুদের খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, গত দুই থেকে চার মাসের মধ্যে যেসব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বা যাদের শরীরে জ্বর রয়েছে, তারা এবারের ক্যাম্পেইন থেকে বাদ পড়বে। তবে ক্যা‌ম্পেইনে বাদ পড়া শিশু পরবর্তী চার দিনের মধ্যে ক্যাপসুল গ্রহণের সুযোগ পাবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের পরিসংখ্যা বিভাগের পঙ্কজ বড়ুয়া সঞ্চালনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন ও ব্রাক থানচি শাখায় ব্যবস্থাপক প্রিয়লাল চাকমা প্রমুখ ।

 

হিমংপু মারমা(হাইসিং) 

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

মোবাইল: 01829265484

তারিখ: ১৩/৩/২০২৫ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026