1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক কৃষাণীদের নিয়ে বড়াইগ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২২, ২০২৫,
  • 353 Time View
751

মোঃ আলমগীর কবির 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের বড়াইগ্রামে কৃষক–কৃষাণীদের নিয়ে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০/১১/২০২৫) গড়মাটি কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধির কৌশল, সহজ শর্তে ঋণ সুবিধা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ হাবিবউল্লাহ্, পরিচালক, প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তিনি বলেন, কৃষককে কেন্দ্র করেই আমাদের সব পরিকল্পনা। মাঠপর্যায়ে সেবা আরও সহজ ও দ্রুত করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ব্র্যাক ব্যাংকের অংশীদারিত্বকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।তিনি আরো বলেন কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীল কৃষি, ইনপুট ব্যবস্থাপনা ও ফলন বৃদ্ধির সার্বিক দিক তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক (লিসাসা), প্রশাসন ও অর্থ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা ও প্রকল্প পরিচালক পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প।কৃষিবিদ মোঃ হাবিবুল ইসলাম খান, উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি,নাটোর। কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ, সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার), রাজশাহী অঞ্চল; এবং কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার নাটোর।অনুষ্ঠানের প্রধান আলোচক কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, পরামর্শক, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প,স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ মোঃ সজীব আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, বড়াইগ্রাম,নাটোর।মাঠপর্যায়ের সমস্যা, সেচ–সার–বীজ প্রাপ্যতা, বাজারদর, কৃষিঋণ গ্রহণ সুবিধা—এসব বিষয়ে মতামত রাখেন কৃষক প্রতিনিধি মোঃ সাইফুদ্দীন আহমেদ ও হামিদা সুলতানা।অনুষ্ঠানের বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বড়াইগ্রাম,নাটোর। সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক  পি এল সি।অতিথিরা বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এ প্রকল্প কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান, প্রশিক্ষণ ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026