1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাবনা র‍্যাবের অভিযানে ০২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : সোমবার, মে ৫, ২০২৫,
  • 156 Time View
174

আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে।

অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, মাদক কারবারী সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার আটঘরিয়া থানাধীন হাপানিয়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ মে ২০২৫ তারিখ ২১.৪০ ঘটিকায় র‍্যাবের আভিযানিক দল পাবনা জেলার আটঘরিয়া থানাধীন হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১। জামিরুল প্রামানিক (২৫), পিতা-বকুল প্রামানিক, সাং-হাপানিয়া, ২। মোঃ জুয়েল রানা (২৫), পিতা-মোঃ ইউনুস আলী, সাং-মাঝপাড়া, উভয় থানা-আটঘরিয়া, জেলা-পাবনা নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে ০২ (দুই) কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026