1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি) :
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
  • 178 Time View
126

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি) :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

৯ এপ্রিল বুধবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নির্মাণাধীন দশতলা ভবনের ১০তম তলার একটি রুম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নির্মাণ কাজ শেষ হলেও হল ভবনটি এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি। ভবনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয় গতকাল থেকে। আজ সকালে একদল ভবন পরীক্ষক হ্যামার টেস্টসহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা করতে গেলে তারা তীব্র দুর্গন্ধ অনুভব করেন এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান।
প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানা ও জেলা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ডিবি, সিআইডি, ডিএসবি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
লাশটি ভবনের ১০তলার একটি কক্ষের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। বেশ কয়েকদিন আগের হওয়ায় মৃত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন প্রাথমিক তদন্ত শেষে সাংবাদিকদের জানান, “ঘটনাটি সম্ভবত ঈদের আগেই ঘটেছে। লাশটি পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ঘটনাস্থলে লাশের গলায় ফাঁসির রশি এবং একটি মোবাইল ফোন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “ভবন পরীক্ষকরা দুর্গন্ধ পেয়ে প্রশাসনকে জানালে আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে অবহিত করি। “লাশটি পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026