1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পাবনা কাশিনাথপুরে ছেলে কর্তৃক কুড়ালের কোপে পিতাকে হত্যা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 1:49 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পাবনা কাশিনাথপুরে ছেলে কর্তৃক কুড়ালের কোপে পিতাকে হত্যা

মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি 
  • Update Time : Saturday, March 22, 2025,
  • 134 Time View
86

মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

২২ মার্চ ২০২৫ ,সকাল ৯টার দিকে, পাবনার সাঁথিয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার বরাট গ্রামের তয়জল শেখের ছেলে আব্দুল মালেক (৬০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৭)

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এমনিতে বাবা ও ছেলের মধ্যে তেমন বড় ঝামেলা ছিলো না। তবে ছেলে কাজ কাম কম করতে চাইতো। শনিবার সকালে বাবা বাঁশ কাটার জন্য উঠানে কুড়াল ধার দিচ্ছিলেন এবং ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকছিলেন। ঘুম থেকে উঠে এসে বাবার সাথে তর্কে জড়ায় ছেলে মানিক। তর্কের একপর্যায়ে বাবার ধার দেওয়া কুড়াল নিয়েই বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর ঘটনাস্থলেই বাবা মালেক মারা গেলে স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে পালিয়ে যায়। মৃত্য মালেক শেখ এর দুইছেলে দুই মেয়ে ছেলেদের মধ্যে মানিক বড়। মালেক পেশায় একজন বাঁশ ব্যবসায়ী এবং কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন।

এব্যাপারে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, আমিও যাচ্ছি। ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

স্থানীয় ও প্রতিবেশিরা বলছে মানিক মাদকাসক্ত ছিলো।

মোঃ সুজন আহম্মেদ 

পাবনা জেলা প্রতিনিধি 

মোবাইল নম্বর ০১৭১২১৬২৭৬৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট