1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পাবনায় প্রকাশ্য দিবালোকে  বাসায় গিয়ে দুর্বৃ,ত্ত,রা ডা,কা,তি কায়দায় হ,ত্যা চেষ্টা  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 7:11 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পাবনায় প্রকাশ্য দিবালোকে  বাসায় গিয়ে দুর্বৃ,ত্ত,রা ডা,কা,তি কায়দায় হ,ত্যা চেষ্টা 

Reporter Name
  • Update Time : Monday, July 28, 2025,
  • 172 Time View
74

পাবনায় প্রকাশ্য দিবালোকে  বাসায় গিয়ে দুর্বৃ,ত্ত,রা ডা,কা,তি কায়দায় হ,ত্যা চেষ্টা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মিনারুল ইসলাম (স্টাফ রিপোর্টার পাবনা):

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কিন্তু কি কারণে তার উপর হামলা ও তার বাড়িতে তছনছ করা হয়েছে তা জানা যায়নি।

আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, শিক্ষক জওহরলাল বসাক তুলশী তার বাড়িতে একাকি থাকেন। তার অন্য ভাইয়েরা সুপ্রতিষ্ঠিত এবং তারা দেশের বাইরে থাকেন। দুপুরের দিকে জওহরলাল বসাক তুলশী বাজার থেকে বাড়িতে প্রবেশ করেন। এসময় আগে থেকে তার বাড়িতে অবস্থান করছিলেন দু’জন দুর্বৃত্ত।

শিক্ষক বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা ওই শিক্ষকের আলমীরাসহ আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে চলে যায়। তবে দুর্বৃত্তরা কী কী নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্ট করে মুখ খুলছেন না আহত শিক্ষক তুলসী।এ বিষয়ে জানতে চাইলে আহত জওহরলাল বসাক তুলশী বলেন, ‌‌‌’আমি যখন বাসায় ঢুকি তখন দু’জন এসে আমাকে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। বাড়ি ঘরের সবকিছু তছনছ করেছে। আলমারী ভাঙছে। কিচ্ছু পায় নাই, এই তো। এর আগে কোনো চাঁদাও চায় নাই। তারা মুখোশ পড়া ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, না। আমি পুলিশের দ্বারা হ্যারেজমেন্ট হতে রাজী না। আমি অত সোজা না। আমার পুলিশ টুলিশ দরকার নাই। থাক তোমারে রিপোর্ট করা লাগবে না।’

প্রতিবেশীরা বলেন, তিনি দুর্বত্তদের চিনতে পেরেছেন, এজন্য ভয়ে কিছু বলছেন না। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।সারাদিন এই বিষয়টি চাপা পড়েছিল। খবর পেয়ে সন্ধ্যায় পাবনার এসপি সহ সদর থানার পুলিশ আহত শিক্ষক এর বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘দুইজন ছিনতাইকারী শিক্ষক জওহরলাল বসাক তুলসি’র বাসায় প্রবেশ করে তাকে আঘাতের পর বাসায় আলমারী ও ওয়ারড্রপ ভেঙ্গে তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি পুন: তদন্ত শেষে দোষীদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট