1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাবনায় পিকআপ ও মোটরসাইকেল সং*ঘর্ষে নিহ*ত ১, আ*হত তিনজন, আ*টক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫,
  • 494 Time View
148

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মিনারুল ইসলাম(পাবনা):

পাবনার ঈশ্বরদীতেমোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে বেলাল হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দূর্ঘটনায় বেলাল হোসেনের স্ত্রী রুপালী খাতুন, মেয়ে বুশরা ও ছেলে তানজিল আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

১৯জুন সকাল সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী – পাবনা মহাসড়কের দাশুড়িয়া কালিকাপুর এলাকায় পাবনা সুগার মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
নিহত বেলাল হোসেন ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী মাথালপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মোশফিকুর রহমান জানান, বেলাল হোসেন তার স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে মোটরসাইকেল যোগে দাশুড়িয়ার দিক থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিকাপুর পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন মারা যান।
দূর্ঘটনার পর ঘাতক পিকআপসহ এর চালককে আটক করে রাখে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026