1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ৯:৫৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাবনায় জামায়াত অফিসে অগ্নিসংযোগ,কোরআন হাদিস পুড়ে ভস্মীভূত

আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, মে ১৭, ২০২৫,
  • 151 Time View
124

আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনা আটঘরিয়া দেবোত্তর ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের সংঘর্ষ  ও পরবর্তীতে জামায়াত অফিসে অগ্নিসংযোগ এবং কুরআন পুড়ানোর প্রতিবাদে পাবনা- চাটমোহর- ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ মে রাত আটটার দিকে বিএনপির সশস্ত্র একটি  সন্ত্রাসী গ্রুপ  আটঘরিয়া উপজেলা বিএনপির  ১নং যুগ্ম আহব্বায়ক  আছিম উদ্দিন

উপজেলা বিএনপির সদস্য সচিব  মনোয়ার হোসেন আলম এর নেতৃত্বে উপজেলা জামায়াত অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এ সময় কুরআন হাদিস সহ অন্যান্য  বই-পুস্তক পুড়ে  ভসীভূত হয়।   সন্ত্রাসীরা দেবোত্তর বাজারের আশেপাশে জামায়াত  সমর্থিত নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাট ভাঙচুর করে।  এ ঘটনার প্রতিবাদে ১৬ মে সকালে স্থানীয় জনসাধারণ ও জামায়াত নেতাকর্মী আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তরে সমবেত হয়ে পাবনা_ চাটমোহর -ভাঙ্গুড়া- ফরিদপুর আঞ্চলিক মহাসড়ক প্রায়  দুই ঘণ্টা  অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতিতে সেটি প্রতিবাদ সমাবেশ রূপ নেয়। প্রতিবাদ সমাবেশে আটঘরিয়া উপজেলা মাওলানা আব্দুল আলিম  মাসুদের  সঞ্চালনায়  বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক এস এম সোহেল,  উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ, সাবেক উপজেলা আমির মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক  শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সকালে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল আটঘরিয়া উপজেলা জামায়াত অফিসে উপস্থিত হলে স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন এবং অফিস ভাঙচুর ও পোড়ানো সকল কক্ষ ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি বিএনপির সন্ত্রাসী বর্বর রচিত হামলা কোরআন হাদিসের বই পোড়ানোর তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি এক প্রশ্নের জবাবে বলেন জামায়াত নেতাকর্মীদের মারধর এবং অফিস পোড়ানো এই ঘটনা প্রমাণ করে বিএনপি একটি সন্ত্রাসী চাঁদাবাজ দল । তিনি বলেন বিএনপির বর্বরচিতো কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে তেমন কোন পার্থক্য নেই।

উল্লেখ্য গত ১৫ মে পাবনার আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রী কলেজের নির্বাচনকে কেন্দ্র করে অভিভাবকরা মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা জামায়াত সমর্থিত স্থানীয় অভিভাবকদের উপর আক্রমণ করে এ ঘটনার জেরে জামায়াত সমর্থিত অভিভাবকেরা প্রতিবাদের জন্য সমবেত হলে আসরের নামাজের সময় হয় আসরের নামাজরত অবস্থায় বিএনপির সন্ত্রাসী গ্রুপ বোমার বিস্ফোরণ ঘটায় এবং গুলি করতে থাকে । এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধরা শুরু হয়। এক পর্যায়ে জামায়াত নেতাও আটঘরিয়া পৌর নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী সাইদুল ইসলাম মোল্লা ও আটঘরিয়া পৌর জামায়াত আমির মামুনুর রহমান লিটন সহ ১১ জন মারাত্মকভাবে আহত হয় সাইদুল ইসলাম মোল্লা আশঙ্কজনকভাবে আই সি ইউ তে রাখা হয়েছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে।

আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি ও আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুল ইসলাম এ প্রতিবাদেরকে জানান কলেজের গভর্নিং বোডির নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ করা কে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এ নির্বাচন স্থগিত করা হবে। আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রতন জানান, কলেজের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেন্দ্র করে ঘটনা ঘটে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে জামায়াত অফিসে আগুন দেওয়ার বিষয়ে আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026