1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : সোমবার, এপ্রিল ২৮, ২০২৫,
  • 199 Time View
153

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই,লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই,-এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় ২৮ এপ্রিল সোমবার জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়। সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটি’র চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনায়েত কবির সরকার এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

পরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা কমিটি’র চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ এনায়েত কবির সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনা সভায় বক্তব্য দেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মো. কামাল হোসেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

সমাপনী বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, বর্তমানে বিচারপ্রার্থী জনগণকে আইনগত পরামর্শ প্রদানসহ বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য জেলা লিগ্যাল এইড অফিসারকে আইনে ব্যপক ক্ষমতা ও এখতিয়ার অর্পণ করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসার দরিদ্র জনগণকে আইনগত সহায়তার পাশাপাশি আইনগত পরামর্শ দান করছেন। সভায় মোঃ আয়ূব আলী ও স্বপ্না রানী সরকারকে ২০২৪ সালের জন্য বর্ষসেরা প্যানেল আইনজীবী হিসাবে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।এর আগে জজ আদালত চত্বরে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026