1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৬:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাবনায় চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার সাংবাদিক মোবারক বিশ্বাস গ্রেফতার

পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫,
  • 143 Time View
93

পাবনা জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এক ব্যবসায়ীকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে এটিএন বাংলার পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে পাবনা পৌর এলাকার রাধানগর ময়দান পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোবারক বিশ্বাস ময়দান পাড়ার মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে এবং এটিএন বাংলা ও দৈনিক খবরপত্রের পাবনা প্রতিনিধি। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, প্রতারণা, মারধরসহ নানা অভিযোগে ৫টি মামলা রয়েছে। এনিয়ে ৬টি মামলার আসামি হলেন তিনি।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি পাবনার কোমরপুরের তামান্ন এন্টারপ্রাইজের মালিক তোফাজুল বিশ্বাসকে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে বিপুল অংকের টাকা দাবি করেন। দিতে অস্বীকার করলে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকিও দেন।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তার বিরুদ্ধে আমরা একটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই অভিযোগে তার নিজ বাসা থেকে দুপুরে গ্রেফতার করা হয়েছে।

পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরম উশৃঙ্খল ও বিতর্কিত হওয়ায় পাবনার মুলধারার সকল সাংবাদিকদের সঙ্গে তারা কোনো সম্পর্ক নেই। আপন ভাইকে বাসা থেকে বের করে জমি দখল, বন্ধুর ব্যবস্থা প্রতিষ্ঠানে হামলা করে দখল, মাদক ব্যবসা এমন কিছু নেই যে তার বিরুদ্ধে অভিযোগ নেই। বৈষম্য ছাত্র আন্দোলনে বিরোধিতার কারণে ৫ আগস্টে তাকে গণপিটুনি দেয় ছাত্র-জনতা। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যোগসাজসে এসব অপকর্ম করেছিলেন, কিন্তু পটপরিবর্তনে বিএনপিপন্থি পরিচয়ে দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছিলেন তিনি। যা নিয়ে মুলধারা সাংবাদিকরা বিব্রত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026