1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পাবনাকে শিক্ষা নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা চাই -শিমুল বিশ্বাস - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 2:08 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পাবনাকে শিক্ষা নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা চাই -শিমুল বিশ্বাস

আলমগীর কবীর হৃদয়(পাবনা) :-
  • Update Time : Saturday, March 22, 2025,
  • 121 Time View
55

আলমগীর কবীর হৃদয়(পাবনা) :-

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাহাতাব বিশ্বাস সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মহাতাব বিশ্বাসের যে স্বপ্ন আল্লাহ যেন সেটা পূরণ করেন। তার এই স্বপ্ন পূরণে সবাই অঙ্গীকার করছে, তার সাথে আমি এক কন্ঠে অঙ্গীকার ব্যাক্ত করছি, আল্লাহ যেন কবুল করে এটা বাস্তবায়নে আমাকে কাজ করার তৌফিক দান করেন।

শুক্রবার ২১ মার্চ ২০ রোজায় পাবনা সদরের রাজাপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে প্রস্তাবিত মাহাতাব বিশ্বাস সাইন্স এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় (মাস্ট) ইউনিভার্সিটির নিজস্ব জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি আর ঠান্ডা পরিবেশের মধ্য দিয়ে মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিঃ এর উদ্যোগে মাগফেরাতের শেষ রোজায় আলোচনা -দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, পাবনাকে আরো উন্নত করে গ্রহণযোগ্য ভাবে গড়ে তুলতে পারি। ভৌগলিক কারণে পাবনার যে গুরুত্ব ছিল সেটা যেন নতুন করে আমরা আবার গড়ে তুলতে পারি। কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। প্রতিটি মানুষ যেন মর্যাদা, নিরাপত্তা, সম্মানের সাথে বাস করতে পারে সেই কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে পরম করুনাময়ের কাছে রমজানের এই পবিত্র দিনে ইফতারি শুরুর আগে আসুন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই বাংলাদেশের প্রতি যেন খাস রহমত নাযিল হয়।

জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিঃ এর চেয়ারম্যান, পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, দুবলিয়ায় হাজী জসীম উদ্দিন ডিগ্রি কলেজ, পদ্মা কলেজ, ফজিলাতুন্নেছা গার্লস হাই স্কুলসহ শতাধিক স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠাতা, প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির জন্য ১০ বিঘা নিজ জায়গায় ১০ তলা ভবন নির্মাণ করে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী অধ্যক্ষ আলহাজ্জ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাসের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) পাবনা জেলা সভাপতি ও বাংলাদেশ ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির, জেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা অধ্যক্ষ ইকবাল হোসেন, ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, জেলা এড. বার সমিতির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান এহিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি এড. মির্জা আজিজুর রহমান, জেলা যুব দলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, ইসলামী ছাত্র শিবির সহ শাখা সভাপতি ফিরোজ হোসেন, এড. শাহীন হোসেন শাহীন, ইকরামুল হক, আলহাজ্ব শফিকুল ইসলাম, বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকতউল্লাহ ফাহাদ, জিয়া পরিষদের সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স প্রমুখ।

অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের নাতি নীল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এসএম মাহবুব আলম, ড. মনছুর আলম, বিশিষ্ট সমাজসেবক লায়ন ইউনুস আলী বিশ্বাস, আরটিভি পাবনার জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক সিদ্দিকুল ইসলাম ফরিদ, কুলনিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন পরাগ, জাগো নিউজ পাবনা জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম জুয়েল, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি এম এ খালেক, পাবনা এক্সপ্রেসের সত্বাধীকারী আবুল আহসান খান রেয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলামসহ কয়েক শত পাবনার বিশিষ্টজন।

সেখানে অধ্যক্ষ মাহাতাব তার বড় ছেলে অধ্যাপক মাছুদুজ্জামান বিপুল, মেঝ ছেলে, পুত্রবধূ মারুফা আফরোজ সাথী, এড. ফারজানা পারভীন, নাতি-নাতনী প্রমুখ নিজ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠান শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য নির্ধারিত স্থানের মাটিতে কোদালের কোপ দেন প্রধান অতিথি, সভাপতিসহ বিশেষ অতিথিগন।

২ কোটি টাকা জামানত দিয়ে ১০ বিঘা জায়গার উপর ১০ তলা ভবন নির্মান, ৪১ টি ক্লাসরুম তৈরি, শিক্ষার্থীদের জন্য আবাসস্থল, অনেক বড় করে কনভেনশন ও ক্যাডেট মাদ্রাসা ইত্যাদি তৈরির ইচ্ছা নিয়ে কোদাল ধরেন মাহাতাব বিশ্বাস।

ইফতারির আগে দোয়া পরিচালনা করেন পাবনা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ আল চিশতি নিজামী ফকির।

অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত দিয়ে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট