1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পানিতে ভাসছে সেন্টমার্টিন দ্বীপ অধিকাংশ ঘরবাড়ি পানিতে দুবার রয়েছে !

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ৩০, ২০২৫,
  • 203 Time View
133

পানিতে ভাসছে সেন্টমার্টিন দ্বীপ অধিকাংশ ঘরবাড়ি পানিতে দুবার রয়েছে !

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শহীদুল ইসলাম শাহেদ দৈনিক প্রভাতী বাংলাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা চার দিন ধরে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত সেন্টমার্টিন দ্বীপ। প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ার সঙ্গে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উঁচু জোয়ারের পানি বৃহস্পতিবার (২৯ মে) রাত থেকে দ্বীপের গলাচিপা, কোনাপাড়া ও দক্ষিণপাড়াসহ কয়েকটি এলাকায় ঢুকে পড়ে। এতে শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, তিনটি বড় পাড়া এখন পুরোপুরি পানির নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার।

স্থানীয় সূত্র জানায়, ঘাটে নোঙর করে রাখা বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার ভোরেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতে দুর্ভোগ আরও বেড়ে যায়।

এদিকে টানা চার দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের যাত্রী ও মালবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপে দ্রুত বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তবে আতঙ্কের কিছু নেই। জনপ্রতিনিধিরা পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় রয়েছেন। প্রয়োজনে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে।

তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুত পণ্যবাহী ট্রলার পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026