1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাইকগাছায় প্যানেল চেয়ারম্যানের অনিয়মের বি*রুদ্ধে ইউএনও’র দপ্তরে অভি*যোগ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 132 Time View
79

পাইকগাছায় প্যানেল চেয়ারম্যানের অনিয়মের বি*রুদ্ধে ইউএনও’র দপ্তরে অভি*যোগ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।

পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামানের বিরুদ্ধে ভিডব্লিউবি কার্ডে অনিয়মের অভিযোগে ইউএনও বরাবর দরখাস্ত করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার(৩ জুলাই) সকালে এলাকাবাসীর পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। জানা যায়, গদাইপুর ইউনিয়নে সরকার কর্তৃক ২২১ টি ভিডাব্লিউবি (মাসিক ৩০ কেজি চাউল) কার্ড বরাদ্দ রয়েছে। এ উপলক্ষে ভিডাব্লিউবি কার্ড নির্বাচনের জন্য কার্ড প্রত্যাশীদের অনলাইন আবেদন করতে বলা হয়। সে মোতাবেক ইউনিয়ন থেকে মোট ১০৮৩ জন আবেদন করেন।

এদিকে ১০৮৩ জন কার্ড প্রত্যাশী অনলাইনে আবেদন করলেও প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান অবৈধ সুযোগ সুবিধা নিয়ে প্রকৃত গরীব অসচ্ছল মানুষের নাম বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের নামের তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ কারণে ইউনিয়নবাসীর দাবি, আবেদনকারীদের মধ্যে সচ্ছল ব্যক্তিদের নাম বাদ দিয়ে অসচ্ছল ব্যক্তিদের নামের তালিকা প্রস্তুত করে লটারীর মাধ্যমে সরকার কর্তৃক বরাদ্দ ২২১ টি ভিডাব্লিউবি কার্ড নির্ধারণ এর জন্য আবেদন জানিয়েছেন তাহারা।

এসময়ে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, সাবেক পৌর ছাত্রদলের সভাপতি ও বিএনপি নেতা গাজী সোহেল রাশেদ জনি, মোঃ জাহাঙ্গীর আলম,আবু বক্কর সিদ্দিক, আজহারুল ইসলাম,আসাদ আল হাফিজ,জিয়ারুল ইসলাম, মোঃ আবু জাফর সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ভিডাব্লিউবি কার্ড প্রত্যাশী হতদরিদ্র মহিলারা।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, অভিযোগ পেয়েছি এবং অলরেডি এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি আগামী সোমবার গণমাধ্যম কর্মিদের সাথে নিয়ে ২২১ জনকে যাচাই বাছাই শেষে চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026