1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাইকগাছায় চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে একই পরিবারের ৫জনকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট।

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 213 Time View
105

পাইকগাছায় চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে একই পরিবারের ৫জনকে অজ্ঞান করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।

পাইকগাছায় চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে একই পরিবারের ৫জনকে অজ্ঞান করে স্বর্ণালংকার সহ নগদ দেড় লাখ টাকা ও মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলার লস্করের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার পরিবারের ৫ জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সাথে পরবর্তী যেকোনো সময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দেয়। পরে পরিবারের তিন জনসহ অপর আরো দু’জন মেহমান ঐ খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন তারা।

এ সুযোগে দূবৃত্তরা রাতের যেকোন সময় বাড়িতে ঢুকে ঘরে রক্ষিত ১২ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। এসময় তারা জমির দলিল এবং ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় বলেও জানান তারা।

শুক্রবার চেতনা ফিরে বাড়ির লোকজন দেখেন যে, বাড়ির গেট ও ঘরের বাক্স ভাঙ্গা। পরে তারা বাক্সে গিয়ে দেখেন সেখানে রক্ষিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দলিলাদি নেই।

ঘটনার শিকার মোঃ ইলিয়াস গাজী ও তার স্ত্রী নাছিমা আক্তার, বাড়ির কাজের লোক জাহানারাসহ অপর দু’মেহমান উপজেলার রাড়ুলীর চক-বড়ভোড়িয়া জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন জামে মসজিদের সহ-সভাপতি মোঃ ফারুক সানা ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোড়ল বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ জানান, অজানা পয়জন খাওয়ায় তারা ৫ জন অসুস্থ্য হয়ে পড়েছেন। বর্তমানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আশা করছি দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন তারা।

এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দিলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026