1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাঁচ লক্ষ ইয়াবা চালান জব্দ, ২১ পাচারকারী ও ২ টা মাছ ধরার নৌকা জব্দ

বিশেষ প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫,
  • 178 Time View
211

বিশেষ প্রতিবেদক

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারে (কোস্ট গার্ড ও র‌্যাব)র যৌথ অভিযানে ৫ লক্ষ পিস ইয়াবা সহ ২১ জন ইয়াবা পাচারকারী আটক ও ২ টা মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম -উল -হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ এপ্রিল ২০২৫ তারিখ শুক্রবার মধ‌্যরাত ০১ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র‌্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বীচ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুইটি সন্দেহজনক ইঞ্জিন চালিত মাছ ধরার কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোট দুটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় একজন মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল বোট দুটিকে ঘন্টা ব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোট দুটি তল্লাশী চালিয়ে বোটের ভিতর কাঠের পাটাতনের নিচে রক্ষিত বরফের ভিতর বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ০৫ লক্ষ পিস ইয়াবা সহ ২১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা পাচারকারীদের মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া ও কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আটককৃত ইয়াবা পাচারকারী, জব্দ কৃত ইয়াবা ও বোট দুটির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026