1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:৪৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাঁচবিবিতে ডেভিল হান্টের অভিযানে ছাত্রলীগ নেতা আটক 

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫,
  • 140 Time View
96

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চানপাড়া বাজার থেকে পাঁচবিবি থানার এসআই মাছুম বিল্লাহ ও এএসআই সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গত ২০২৪ সালের জুলাই মাসে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর সশস্ত্র আক্রমণ চালায়, যা শত শত নিরপরাধ মানুষের মৃত্যুর কারণ হয়। এই সহিংসতার ফলে অন্তর্বর্তীকালীন সরকার ২৩ অক্টোবর ২০২৪ তারিখে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই মাসে ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা এবং তাদেরকে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার বলে ধরে নিয়ে এসে বিধর মারপিট এবং গুম হত্যার সাথে জড়িত ছিলেন ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ । এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।

এ বিষয়ে পাঁচবিবি থানার ওসি মোঃ ময়নুল ইসলাম বলেন, মোঃ মামুনুর রশিদের নামে একাধিক মামলা রয়েছে, এবং তার নামে ওয়ারেন্টও আছে। মামুনুর রশিদ ০৮ নং আওলাই ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। সারা বাংলাদেশের যেরকম ডেভিল হান্ট অভিযান চলমান, আমাদের ও এই অভিযান চলমান থাকবে। এবং আমরা তাকে জয়পুরহাট জেলার ডিবি অফিসে হস্তান্তর করেছি। সেখান থেকে তার প্রতি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026