1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫,
  • 134 Time View
136

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটের পাঁচবিবিতে বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৪ মার্চ সোমবার বিকেলে পাঁচবিবি মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় ৭ হাজারের অধিক রোজাদার অংশগ্রহণ করেন।

এবারের ইফতার মাহফিলের অন্যতম বিশেষ দিক ছিল সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) ৫ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণ, যাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়।

জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডলের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।

সভাপতিত্ব করেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ সজল।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য দেন—সাবেক থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু,বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল,আটাপুর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল।

বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু,ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ,সহ-সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ,ছাত্রদল নেতা মোরসালিন দেওয়ান প্রমুখ।

বক্তারা বলেন, এই ইফতার মাহফিল কেবল রাজনৈতিক নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। রমজানের পবিত্রতা ও কল্যাণ ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026