1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৩:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পল্লীকবি জসীম উদ্দীনের  ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • Update Time : শুক্রবার, মার্চ ১৪, ২০২৫,
  • 151 Time View
110

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

পল্লীকবি জসীম উদ্দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন

পল্লীকবি জসীম উদ্দীনের স্মরণে ফরিদপুরে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভার আয়োজন করা হয়।

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লীকবি জসীম উদ্দীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার সকালে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় শহরের অম্বিকাপুরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফরিদপুর জেলা প্রশাসক ও জসিম ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির বাড়ির আঙ্গিনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও কবির ছেলে খুরশিদ আনোয়ার বক্তব্য দেন।

এ সময় কবিকে স্মরণীয় করে ধরে রাখতে তাঁর গল্প, কবিতা, উপন্যাস চর্চার তাগিদ দেন বক্তারা। পরে কবির রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

১৯০৩ সালের পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করেন পল্লীকবি জসীম উদ্দীন। একুশে পদকপ্রাপ্ত এই পল্লীকবি ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

ছাত্র থাকা অবস্থায় লেখা তাঁর ‘কবর’ কবিতাটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হলে ব্যাপক পরিচিতি পান তিনি। পরে তাঁর লেখা ‘নিমন্ত্রণ’, ‘আসমানী’ বহুল পঠিত কবিতাগুলোর অন্যতম।

এ ছাড়া নকশী কাঁথার মাঠ, মধুমালা, বেদের মেয়ে, ঠাকুর বাড়ির আঙিনায়, সোজন বাদিয়ার ঘাট, বাঙালির হাসির গল্প বিভিন্ন লেখায় মানুষের হাসি-কান্না ও আশা-আকাঙ্ক্ষার গ্রামবাংলার অপরূপ চিত্র ফুটিয়ে তুলেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026