1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পলাশে মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থানের প্রাচীর ভেঙে গাছপালা বিক্রি জমি দখলের অভিযোগ

মোহাম্মদ মামুন মোড়ল পলাশ উপ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 247 Time View
138

মোহাম্মদ মামুন মোড়ল পলাশ উপ জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের মধ্য ইসলামপাড়া গ্রামে এক মুক্তিযোদ্ধার পারিবারিক কবরস্থান দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাব খাটিয়ে কবরস্থানের প্রাচীর ভেঙে গাছপালা কেটে বিক্রি এবং জমি দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭৩)।

(১১ সেপ্টেম্বর) এ ঘটনায় মুক্তিযোদ্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় তাদের পারিবারিক কবরস্থানের বি আর রেকর্ড ও দলিল অনুযায়ী জমি বহু বছর ধরে ভোগদখলে আছেন। কিন্তু তার চাচাতো ভাইয়ের ছেলে সাইদুল হক টুনু প্রভাব খাটিয়ে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে। কবরস্থানের করই ও মেহগনি জাতের গাছপালা কেটে প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করে দেয়। অভিযোগে বলা হয়, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন প্রতিবাদ করলে তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বলেন,“আমার বাবা জীবিত থাকতেই কবরস্থানের এই জমি আমাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছিলেন। খাজনা-খারিজসহ সব কাগজপত্র আমাদের নামে রয়েছে। এখানে আমার বাবা-দাদার কবর আছে। অথচ সেই কবরস্থানেই ভাঙচুর করে গাছ কেটে বিক্রি করেছে টুনু। এখন আবার দখলেরও চেষ্টা করছে।”

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযোদ্ধার কবরস্থান দখলের অপচেষ্টা কেবল অনৈতিকই নয়, এটি মুক্তিযোদ্ধার মর্যাদাকেও কলঙ্কিত করছে।

এব্যাপারে পলাশ থানার ওসি মো: মনির হোসেন জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত কো হচ্ছে, তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026