1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১১:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পলাশে নির্মাণাধীন সিমেন্ট কারখানায় চাঁদার জন্য হামলা ভাংচুর- আহত ৭ পলাশ (নরসিংদী) স্টাফ

পলাশ (নরসিংদী) স্টাফ রিপোর্টার : মোহাম্মদ মিনার হোসেন খান 
  • Update Time : শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 150 Time View
127

পলাশ (নরসিংদী) স্টাফ রিপোর্টার : মোহাম্মদ মিনার হোসেন খান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদীর পলাশে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় চাঁদা না পেয়ে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে কারখানার অন্তত ৭ শ্রমিক।

৩ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নিমার্ণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলা ভাংচুর ছাড়াও লুট করা হয়েছে ল্যাপটপ,মোবাইল ফোন সহ বিভিন্ন মালামাল।

পুলিশ ও কারখানা কর্মকর্তারা জানান, বেলা ১২ টার দিকে হঠাৎ করে নদী পথে ২টি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে কারখানার পাশের ড্রেজারে হামলা চালায়। সেখানে শ্রমিকদের ৬ টি কক্ষে ঢুকে হামলাকারীরা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপুর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে ড্রেজারের ৭ জন শ্রমিক আহত হয়। লুটপাটের পর হামলাকারীরা পুণরায় ট্রলারে করে চলে যায়। পরে খবর পেয়ে পলাশ থানা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।

নিমার্ণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানার সহকারি ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুর রহমান জানান, ২০২২ সাল থেকে কারখানাটির নির্মাণ কাজ শুরু হয়। যেখান থেকে ঘন্টায় ২৫০ মেট্টিকটন সিমেন্ট উৎপাদন হবে। কারখানাটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী চাঁদা দাবি করে আসছে। তাদের চাঁদা না দেওয়ায় দিনে দুপুরে এমন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর থেকে সবার মাঝে ভয়ভীতি কাজ করছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসাইন জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026