1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পলাশে জিয়াউর রহমান এ-র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনে ড.আবদুল মঈন খান - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 4:40 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পলাশে জিয়াউর রহমান এ-র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনে ড.আবদুল মঈন খান

Reporter Name
  • Update Time : Sunday, June 1, 2025,
  • 195 Time View
69

পলাশে জিয়াউর রহমান এ-র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনে ড.আবদুল মঈন খান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পলাশ (নরসিংদী) থেকে স্টাফ রিপোর্টার: মোহাম্মদ মিনার হোসেন খান

নরসিংদীর পলাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এ-র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে ২০২৫ রোজ শনিবার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার অডিটোরিয়ামে বিকাল তিনটায় উক্ত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ড.আবদুল মঈন খান তাঁর বক্তব্যে বলেন, যারা সুষ্ঠু নির্বাচন চাইলে সমালোচনা করে তারা রাজনীতির চোরা পথ দিয়ে ক্ষমতায় যেতে চায় ও নির্বাচনকে ভয় পায়। কারণ তারা জনগনকে ভয় পায় এবং তারা জানে যে, তারা জনগণের সত্যিকারের প্রতিনিধি হতে পারবে না।এ সময় মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচন চায়, গণতন্ত্র উত্তরণের যে পথ তা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। তাই সুষ্ঠু নির্বাচন চাওয়া কোনো অপরাধ হতে পারে না। ৫ আগস্টের পরে বিএনপি যে গণতন্ত্র উত্তরণের কথা বলছে একটি পক্ষ তার বিরোধীতা করছে। তিনি আরও বলেন, বিএনপি জনগণকে বিশ্বাস করে, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস করে। তাই বারবারই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ ছাত্তার। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা, আওলাদ হোসেন জনি,সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর এলাকার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন , যুগ্ন সম্পাদক মহিউদ্দীন চিসতীয়া।

এছাড়া পালাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার আহম্মেদ খান,সদস্য সচিব বখতিয়ার,ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব ইউছুফ বীন শাহীন,যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম পিন্টু, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমীন ভূইয়া,সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট বাছেদ,,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কিবরিয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন,পৌর ছাত্র দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান,সদস্য সচিব আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি নয়ন মিয়া ও পলাশ শিল্পাঞ্চল কলেজের ছাত্র দলের আহ্বায়ক আখলাক হোসেন প্রমূখ সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট