1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পরশুরাম ফাজিল মাদ্রাসার নির্বাচনে অভিভাবক সদস্য জনি নির্বাচিত।

এম,এ,করিম ভু্‌ঁইয়া। পরশুরাম প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫,
  • 141 Time View
136

এম,এ,করিম ভু্‌ঁইয়া। পরশুরাম প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পরশুরাম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন হয়েছে। (১৯ মার্চ) বুধবার সকাল ১০ ঘটিকায় ভোট শুরু হয়ে বিকাল ৪ ঘটিকায় শেষ হয়। অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে দোয়াত কলম পতিক নিয়ে ২৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী পৌর যুবদলের যুগ্ন আহবায়ক কাজী জহিরুল করিম জনি। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত প্রার্থী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল কায়েস সুজন, ঘড়ি পতিক নিয়ে ৫০ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোঃ ইমরান হোসেন ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন নির্বাচনে ৫৩৬ জন ভোটারের মধ্যে ৩১৮ টি ভোট কাস্ট হয়। এর মধ্যে জনি ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরুল কায়েস সুজন ৫০ ভোট পেয়েছেন।এদিকে ভোটকে কেন্দ্র করে পরশুরাম ফাজিল মাদ্রাসায় দিনভর বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোটাররা ভোট দিতে আসেন এদের মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর আগে ১৪ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন জমা দেন তার মধ্যে ৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রতিষ্ঠাতা পদে আব্দুল মোতালেব খন্দকার। দাতা সদস্য রাফিন অলি খন্দকার। আলিম স্তরে সাধারণ শিক্ষক সদস্য নাসির উদ্দিন, দাখিল-ইবতেদায়ী স্তরে সাধারণ শিক্ষক সদস্য মোঃ আবু সাইদ, আলিম স্তরে অভিভাবক সদস্য মোঃ বাহার উদ্দিন চৌধুরী। ফাজিল স্তরে অভিভাবক সদস্য পদে আনোয়ার হোসেন। নির্বাচিত হয়ে জনি বলেন মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026