
পরশুরামে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনীর পরশুরামে ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নের বিসমিল্লাহ বিকস্ ও সততা বিকস্ নামে দুইটা ইটভাটায় পৃথক পৃথক অভিযান চালিয়েছে পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আক্তার নূর ও পরিবেশ অধিদপ্তর ফেনী এর উপপরিচালক (চলতি দায়িত্ব) সংযুক্ত দাস গুপ্ত এর নেতৃত্বে যৌথ বাহিনী।
২ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে পরশুরাম উপজেলার ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নে বিসমিল্লাহ বিকস্ ও সততা বিকস্ ফিল্ড (ইটভাটায়) পরশুরাম উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ফেনী এর যৌথ অভিযান পরিচালনা করেন।
পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস এম শাফায়াত আক্তার নুর ও পরিবেশ অধিদপ্তর ফেনীর উপপরিচালক (চলতি দায়িত্ব) সংযুক্ত দাশ গুপ্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া পরিচালিত হওয়ায়,ও পরিবেশ অধিদপ্তর আইন অমান্য করায় বিসমিল্লাহ বিকস্ ফিল্ড এর ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে সততা বিকস্ ফিল্ড কে নগদ একলক্ষ টাকা ও পানি ঢেলে আগুন নিবিয়ে দেওয়া হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গতবছর বিসমিল্লাহ ব্রিকফিল্ডকে জরিমানা করা হয়েছিল, কিন্তু এবছর তারা আইন অমান্য করায় তাদের চিমনি গুড়িয়ে দেওয়া হয়। এবং সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
এবং সততা ব্রিক ফিল্ড কে গতবছর তাদের চিমনি গুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার অপরাধে, নগদ একলক্ষ টাকা ও তাদের চুলার আগুন নিবিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন আইন না মেনে কোনো ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না।
পরিবেশ ও জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন,একটি ইউনিয়নে তিনটি ইটভাটা হওয়ায় একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্য দিকে নারী ও শিশু সহ মানুষের স্বাস্থ্যের চরম ক্ষতি হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি ইউনিয়নে একটি ইটভাটা অনুমোদন দেওয়া যায়, কিন্তু একটি ইউনিয়নে তিনটি ইটভাটা অনুমোদন দেওয়ায়, একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে নারী শিশু সহ মানুষের স্বাস্থ্যের চরম অবনতি হচ্ছে।