1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও মিলাদ মাহফিল সম্পন্ন, - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 1:24 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও মিলাদ মাহফিল সম্পন্ন,

মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
  • Update Time : Monday, March 24, 2025,
  • 118 Time View
84

মুহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর সম্মানিত সভাপতি মুহাম্মদ আজমের পারিবারিক ও পশ্চিম হাইদচকিয়া গাউছিয়া আহমদিয়া মসজিদ কমিটির যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, মিলাদ ও ইফতার মাহফিল গত ২১ মার্চ ২০২৫ খ্রিঃ, শুক্রবার হাইদচকিয়াস্থ ইদ্রিচ মেম্বারের বাড়ি সংলগ্ন পশ্চিম হাইদচকিয়া গাউছিয়া আহমদিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

প্রধান অতিথি কোরআন ও হাদিসের আলোকে মাহে রমজানের তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা করেন।তিনি বলেন, “সিয়াম সাধনা তথা রোজা আমাদের অসহায় মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করে, সহানুভূতিশীল করে।”

তিনি আরো বলেন, ” ত্বরীকত এসেছে নিজের স্বাক্ষী নিজে হয়ে যাওয়ার জন্য। একান্তভাবে চিন্তা করলে নিজেকে আত্ম-জিজ্ঞাসার মাধ্যমে আত্মশুদ্ধিতে নিয়ে পবিত্র করার জন্য। ”

আলোচনা শেষে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল এর উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ শফিউল আজিম সুমনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে প্রধান অতিথি দেশ,জাতি ও মানব কল্যাণে মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুহাম্মদ ইদ্রিচ মেম্বার, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উপদেষ্টা পরিষদের সদস্য মুহাম্মদ কামাল উদ্দীন, প্রবাসী সদস্য মুহাম্মদ আইয়ুব সহ আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিল ও জ্যোতি ফোরামের সর্বস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম, মুসল্লী ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট