1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পবিত্র আশুরা ২০২৫ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের।

মোঃ রিপন হোসেন জেলা প্রতিনিধি ফরিদপুরফ
  • Update Time : সোমবার, জুন ৩০, ২০২৫,
  • 125 Time View
138

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামে পবিত্র আশুরা ২০২৫ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৩০/০৬/২০২৫ খ্রি. সকাল ১১.০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর
দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র আশুরা ২০২৫ খ্রিঃ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির মহোদয়।

পবিত্র আশুরা ২০২৫ খ্রিঃ সুষ্ঠুভাবে উদযাপনে নগরীর বিভিন্ন স্থান হতে ০৭ টি মিছিল শহরের বিভিন্ন রুট প্রদক্ষিণ করবে। সভায় মিছিল প্রদক্ষিনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে দায়িত্বশীল বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে সমন্বয়ে কর্মবিধি প্রণয়ন করা হয় এবং নিম্নোলিখিত সাধারন নির্দেশনা প্রদান করা হয়।

*নির্দেশনা সমূহ*
➤ দিনের বেলায় তাজিয়া মিছিল সম্পন্ন করা।
➤ রাতের বেলায় তাজিয়া মিছিল এবং রাস্তায় কোন ধরনের সমাবেশ না করা।
➤ তাজিয়া মিছিলে ছোরা, বল্লম, চাকুসহ যে কোন ধরনের অস্ত্র বহন না করা।
➤ নির্ধারিত সময়ে মিছিল শুরু ও শেষ করা এবং তাজিয়া মিছিলের রুট ও সময় সংক্ষিপ্ত করা।
➤ সিসি ক্যামেরার কভারেজ রয়েছে এমন রুটকে প্রাধান্য দেয়া এবং গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান/রুটে অস্থায়ী সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সমন্বয় করা।
➤ বৈদ্যুতিক দূর্ঘটনা রোধকল্পে তাজিয়া মিছিলে বহনকারী বাঁশ/ঝান্ডার দৈর্ঘ্য ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং মিছিলে চলমান গাড়ী চলাচলকালে বৈদ্যুতিক/ টেলিফোন বা অন্যকোন তারে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা নিরসনের জন্য “V” আকৃতিকর আংটাযুক্ত বাঁশ সাথে রাখা।
➤ তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যাতে উচ্ছৃঙ্খল আচরণ না করে সে দিকে লক্ষ্য রাখা।
➤ পবিত্র আশুরা উপলক্ষ্যে টাইগারপাস, নিউমার্কেট, লালদিঘীপাড়, কাজির দেউরী এলাকা ছাড়াও যে সমস্ত স্পটে খেলবেন তার তালিকা পূর্বেই সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে।
➤ তাজিয়া মিছিলে আতশবাজি/পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকা।
➤ রাস্তায় যান চলাচলের প্রতি দৃষ্টি রেখে তাজিয়া মিছিল পরিচালনা করা এবং তাজিয়া মিছিল চলাকালে রাস্তায় যাতে কোন যানজট সৃষ্টি না হয় সে দিকে লক্ষ্য রাখা।
➤ দু’টি তাজিয়া মিছিল মুখামুখি হতে না দেয়া এবং এক মিছিলের রুটে অন্য মিছিল যাওয়া বিরত রাখা।
➤ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে কোন উস্কানিমূলক বক্তব্য/কার্যক্রম/ কোন ধর্মীয় প্রতিষ্ঠানে ঢিল ছোড়া ইত্যাদি না করার জন্য তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদেরকে পূর্বেই ব্রিফিং করতে হবে।
➤ পবিত্র আশুরা উপলক্ষে যে সমস্ত স্পটে খেলবেন তার তালিকা পূর্বেই সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে।
➤ পবিত্র আশুরা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে আশুরা উদযাপনের লক্ষে নিজেরা সভা করে নিজ নিজ এলাকায় দিক নির্দেশনা প্রদান করবেন।
➤ তাজিয়া কমিটি কর্তৃক স্ব-স্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক/নিরাপত্তা কর্মী মোতায়েন করা এবং স্বাক্ষরিত নামের তালিকা ও মোবাইল নম্বর সিটিএসবি/সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা।
➤ স্বেচ্ছাসেবকদের চেনার সুবিধার্থে গেঞ্জি/ক্যাপ/আর্মডব্যান্ড ব্যবহারের ব্যবস্থা করা।
➤ তাজিয়া মিছিলে যাতে অনাকাঙ্খিত কোন লোক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে স্ব-স্ব তাজিয়া কমিটির নিয়োজিত স্বেচ্ছাসেবক দ্বারা নিশ্চিত করা।
➤ শোকমিছিল শুরু হওয়ার পরে পথিমধ্যে আশেপাশের ছোট ছোট গলি থেকে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ গ্রুপ আকারে বা পাইক হিসেবে যাতে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা।
➤ তাজিয়া মিছিল চলাকালে নিরাপত্তার স্বার্থে কোন প্রকার ব্যাগ, ব্যাগ সদৃশ্য বস্তু, টিফিন বক্স, প্রেসার কুকার, দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ এবং অবস্থান করা থেকে বিরত রাখা।
➤ সংশ্লিষ্ট তাজিয়া কমিটি কর্তৃক পর্যাপ্ত সংখ্যক পুরুষ ও নারী স্বেচ্ছাসেবক নিয়োগ করা, প্রতি ০৭ জনের মধ্যে ০১ জন টিম লিডার নিয়োগ করতঃ তাদের নাম, মোবাইল নম্বর ও ছবি পূর্বেই সংশ্লিষ্ট থানায় জমা দেয়া।
➤ শোকমিছিল শুরু হওয়ার পরে পথিমধ্যে আশেপাশের ছোট ছোট গলি থেকে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ গ্রুপ আকারে যাতে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা।
➤ স্বেচ্ছাসেবকদের সংশ্লিষ্ট থানার ওসি’দের ব্রিফিংয়ে অংশগ্রহণ করা।
➤ তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের ধৈর্য্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।
➤ সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু দেখলে সাথে সাথে পুলিশকে অবহিত করা
➤ যে কোন ধরণের ধর্মীয় সংঘাত পরিহার করা।
➤ সকল ধর্মের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক তাজিয়া মিছিল পরিচালনা করা।
➤ নামায ও আযানের সময় মাইক/লাউড স্পিকার বাজানো হতে বিরত থাকা।
➤ তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা যাতে কোন ধরনের নাশকতা করতে না পারে সে ব্যাপারে সর্তক থাকা এবং রথ যাত্রায় এ ধরনের কোন সদস্য থাকলে তাৎক্ষনিকভাবে পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদেরকে অবহিত করতে হবে।
➤ ফেসবুক, টুইটার বা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যম-এ বিভ্রান্তিমূলক প্রচার-প্রচারণা হতে বিরত থাকা এবং আপত্তিকর কোন কিছু মনে হলে তাৎক্ষনিক পুলিশকে অবহিত করা।
➤ মাদক পরিহার করা।
➤ ফোকাল পয়েন্ট নির্ধারণ করা।
➤ তাজিয়া মিছিল চলাকালে দায়িত্ব পালনে পুলিশকে সহায়তা করা।

*ফোকাল পয়েন্ট (সিএমপি)*
➤ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্),সিএমপি, মোবাঃ ০১৩২০-০৫২০৭৪।
➤ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইন্টঃ),  সিটি স্পেশাল ব্রাঞ্চ, সিএমপি, মোবাঃ ০১৩২০-০৫৪২৪৩।

*জরুরী সেবাঃ- ৯৯৯
*ফায়ার সার্ভিস হটলাইনঃ – ১০২
পুলিশ কন্ট্রোল রুমঃ ০১৩২০-০৫৭৯৯৮
ট্রাফিক কন্ট্রোল রুমঃ ০১৩২০-০৫৩০১৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026