1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পথচারীদের মাঝে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার বিতরণ ও আলোচনা সভা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 3:23 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পথচারীদের মাঝে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার বিতরণ ও আলোচনা সভা

আব্দুল্লাহ আল মামুন, যশোর 
  • Update Time : Saturday, March 22, 2025,
  • 110 Time View
84

আব্দুল্লাহ আল মামুন, যশোর 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

অসহায়,ছিন্নমূল ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ পরবর্তী আলোচনা সভা করেছে একঝাক তরুন সাংবাদিকদের নিয়ে গঠিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সদস্যরা।

শনিবার ২১শে রমযান উপজেলা পরিষদের গেট থেকে মণিরামপুর বাজারের কয়েকটি মোড়ে অসহায়-দুস্থ্য,সুবিধাবঞ্চিত ও পথচারী রোজাদারদের মাঝে ঘুরে ঘুরে ইফতার বিতরণ করে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সদস্যরা। শনিবার আসরের নামাজের পর উপজেলা গেট,রাজগঞ্জ মোর,থানা মোড়,গরুহাট মোড় সহ বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্যান যোগে ইফতারি প্যাকেজ বিতরণ করে যুববান্ধব সাংবাদিক সংঘঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাব।ইতিপূর্বেও সংবাদ সংগ্রহ ছাড়াও সচেতনতা মূলক,পরিবেশবান্ধব,সংস্কারক বেশ কয়েকটি কার্যক্রমে অংশ নিয়ে গনমাধ্যমে মণিরামপুরে আলোচনায় উঠে এসেছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব। ইফতার বিতরণ শেষে মণিরামপুর বাজারের মুনলিট ক্যাফের কনফারেন্স রুমে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুলের সার্বিক তত্বাবধানে আয়োজিত এ ইফতার মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির হোসেন,সিঃ সহ-সভাপতি সুমন চক্রবর্তী,ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,দপ্তর সম্পাদক মাবিয়া রহমান,কার্যনির্বাহী সদস্য মোঃ সাজ্জাদুল ইসলাম,প্রচার সম্পাদক তহিদুল ইসলাম,সদস্য নাহিদ হাসান, সাব্বির রহমান সহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট