1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নি*হত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২০, ২০২৫,
  • 175 Time View
124

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ সাজেদুর রহমান,স্টাফ রিপোর্টার পত্নীতলা (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় শুক্রবার সকালে পিক-আপ ও ভটভটি সংঘর্ষে পিক-আপের চালক জসিম (৩৭) নিহত হয়েছেন। নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্রা থানার চিচড়াকান্দা চরপাড়া গ্রামের আলী উছমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়, ফায়ার সার্ভিস ও  হাসপাতাল সূত্রে জানা যায়  শুক্রবার  (২০ জুন) ভোরে নজিপুর -বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় বদলগাছীর দিক থেকে আসা
পিকআপ ও নজিপুরের দিক থেকে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষে  পিকআপের চালক জসিম (৩৭) গুরুতর আহত অবস্থায়  পিকআপের ভেতরে চাপা লেগেছিল । খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর  স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন আমরা এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ পুলিশ হেফাজতে রয়েছে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026