1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৬:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায়  নিহত-২          

সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, জুন ৩, ২০২৫,
  • 202 Time View
100

সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার                                নওগাঁর পত্নীতলায়  সড়ক দূর্ঘটনায় সুনিবির আশরাফ (১৮) ও হৃদয়(১৯) নামের ২জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাদমান সাকিব নামের একজন গরুতর আহত হয়েছেন । নিহত সুনিবির  জেলার মাদেবপুর কলেজপাড়ার  বেথল আশরাফের ছেলে এবং নিহত হৃদয়  একই গ্রামের আকতার হোসেনের ছেলে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মঙ্গলবার (৩জুন) সন্ধ্যায়  নজিপুর- নওগাঁ সড়কের পার্বতীপুর কালিতলা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়, পরিবার ও হাসপাতাল  সূত্রে জানা যায়, ওই মোড়ে  রাস্তার পাশে দুপুর থেকে একটি বিয়ের বাস দাড় করানো ছিল। নজিপুর থেকে আসা ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেল এসে বাসের পেছনে সজোরে ধাক্কা লাগলে মোটরসাইকেল টি বাসের নিচে ঢুকে যায়  স্থানীয়রা তাদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুনিবিরকে মৃত ঘোষনা করেন এবং সাদমান সাকিব ও হৃদয়ের আশঙ্কা জনক হওয়ায় রামেক হাসপাতালে রেফার্ড করেন।  রাজশাহী যাওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়।

এ বিষয়ে নজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু বলেন  সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে একজন খুব আহত তারা আমার বন্ধুর ছেলে হয়।

পত্নীতলা থানার এস আই মৌসুম বলেন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে সুনিবির এবং রাজশাহী  যাওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।

পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটি দাড়িয়ে থাকা বাসে ৩ জন আরোহী সহ মোটরসাইকেল ধাক্কা দেয় তাদের কেউ ধাক্কা দেয়নি। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় পরে একজন মারা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026