1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পঞ্চগড়ে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মানববন্ধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 12:16 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পঞ্চগড়ে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মানববন্ধন

পঞ্চগড় স্টাফ রিপোর্টার মো আরিফুল ইসলাম ইরান:
  • Update Time : Saturday, May 17, 2025,
  • 92 Time View
59

পঞ্চগড় স্টাফ রিপোর্টার মো আরিফুল ইসলাম ইরান:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন ও ২০২৫ সালের জানুয়ারি হতে বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকেরা।

শনিবার(১৭মে) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা, কর্মচারীদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে জেলার ৫ উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এসময় হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা শেখ ফরিদ, মাওলানা বাকী বিল্লাহ, সাদিয়া আক্তার সহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সবাই নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা, কর্মচারী। আমাদের বেতন ভাতা দেয়া হয় ৫ হাজার টাকা মাত্র। তাও গত ৬ মাস ধরে বন্ধ। গত রোজার ইদে মানবেতর জীবনযাপন করেছি সন্তানদের নিয়ে। কেউ আমাদের কথা রাখেনি।

আমাদের ৫ দফা দাবি হলো নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুর আযহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে, প্রকল্পের জনবলকে তাদের পদ সহ রাজস্বভূক্ত করতে হবে, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে সয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে, কেয়ারটেকারদেরকে স্কেলভূক্ত বেতন প্রদান করতে হবে এবং শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনকহারে বৃদ্ধি করতে হবে।

আগামী ঈদুল আজহার পূর্বেই আমাদের ৫ দফা দাবি মানা না হলে ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলে দাবি আদার করে ছাড়বো ইনশাআল্লাহ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট