সজিব শিকদার জেলা প্রতিনিধি। বাগেরহাটের উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলে নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বাগেরহাটের মোংলা কোস্টগার্ড। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৪ মার্চ থেকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন নৌপথে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জোরদার করেছে।শুক্রবার (২৮ মার্চ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন, খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা...
171
সজিব শিকদার জেলা প্রতিনিধি।
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
বাগেরহাটের উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলে নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রী সাধারণের সার্বিক নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বাগেরহাটের মোংলা কোস্টগার্ড।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৪ মার্চ থেকে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন নৌপথে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল জোরদার করেছে।শুক্রবার (২৮ মার্চ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন, খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাটসমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।