1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৪:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নোয়াখালীর হাতিয়া হান্নান মাসুদ সহ আহত ৩

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, মার্চ ২৪, ২০২৫,
  • 167 Time View
164

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় বাধা ও হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে।  এই ঘটনায় নিরব, ওসমান ও তুহিন নামে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পাটির হাতিয়া প্রতিনিধি মো: ইউছুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্বনির্ধারিত পথ সভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথা সময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এসময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসুদের পথ সভায় বাধা দেন এবং হামালা চালান। পরে হান্নানের সঙ্গে থাকা লোকজন তাদের ধাওয়া দেয়। এই ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ি করেন।

এই বিষয়ে জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিগে গেলে আব্দুল হান্নান মাসুদের পথ সভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজেনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এই রিপোট লেখা পর্যন্ত আব্দুল হান্নান মাসুদ তার সঙ্গে থাকা নেতাকর্মীদের নিয়ে তার পথসভায় বাধা ও হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026