1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নোয়াখালীতে কার্তুজ, গুলি ও গাঁজাসহ যুবদল কর্মী গ্রেফতার 

মোজাম্মেল হোসেন কামাল, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, মে ২, ২০২৫,
  • 149 Time View
234

মোজাম্মেল হোসেন কামাল, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নোয়াখালীতে কার্তুজ, গুলি ও গাঁজাসহ যুবদল কর্মীকে গ্রেফতার করেছে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১ মে বৃহস্পতিবার নোয়াখালী সদর উপজেলার ২নং দাদপুর ইউপির ৭নং ওয়ার্ড পূর্ব কাশিপুর গ্রামের বদু হাজী বাড়ি থেকে মাদক ও অস্ত্র কারবারি  মো: শাকিল হোসেন (৩০)কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঞ্জা, কার্তুজ ৬ রাউন্ড, গুলি ৪ রাউন্ডসহ সর্বমোট ১০ রাউন্ড গুলি এবং বিভিন্ন অপরাধ চক্রে ব্যাবহৃত ১টি স্মাট মোবাইল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযুক্ত শাকিল হোসেন একই বাড়ির নুর আলমের ছেলে বলে জানা যায়। সে স্থানীয় যুবদলের রাজনৈতিক প্রভাব বিস্তার করে স্থানীয় নবীর দোকান নামক স্থানে মাদক কারবারি, অস্ত্র ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়। একই দিন সকাল ৮.৩০ মিনিটের সময় নিজ দখলীয় বিল্ডিং বসতঘর থেকে।সে আটক হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জাতীয় দৈনিক আজকের বাংলাকে বলেন, আসামী শাকিল হোসেন কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক কারবারী চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং- ১৯ (ক) এবং The Arms Act. 1878 19(f) পৃথক ধারা মোতাবেক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026