1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নেত্রকোণায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২ জন

মনির হোসেন
  • Update Time : বুধবার, মার্চ ১২, ২০২৫,
  • 146 Time View
101

মনির হোসেন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নেত্রকোণার খালিয়াজুরীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ২ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মকবুল হোসেন।

প্রতিদিনের মত গত ৮ মার্চ ( শনিবার) সকালে স্কুল ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে খালিয়াজুরীতে অটো যোগে আসার পথে ঐ স্কুল ছাত্রীকে দুই বখাটে স্পর্শকাতর স্থানে একাধিকবার আঘাত করায় মেয়েটি চলতি অটো থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। মেয়েটি খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের দশম শ্রেণীর ছাত্রী। পরে স্থানীয় লোকজন ও অভিভাবকের সহায়তায় মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মেয়েটি এখনও মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানান পরিবারের লোকজন।

মেয়েটির বাবা গত ১১ মার্চ( মঙ্গলবার) স্ব-শরীরে উপস্থিত হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে রাত দুইটায় তাদেরকে আটক করে খালিয়াজুরী থানা পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হল- খালিয়াজুরী সদরের কুঁড়ি হাটি এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে মোঃ মিজান মিয়া(৩০), ও লক্ষ্মীপুর গ্রামের বকুল মিয়ার ছেলে নাজমুল (২৮)।

এ বিষয়ে ওসি মোঃ মকবুল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুইজনকে আটক করা হয়েছে। তিনি বলেন শ্লীলতাহানি হউক বা ধর্ষন হউক কোন ছাড় নেই। তাদেরকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ১০ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026