1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নীলফামারীর সৈয়দপুরে অপরিপক্ক তরমুজ বাজারে

স্টাফ রিপোর্টের মোঃ লোকমান হাকিম 
  • Update Time : রবিবার, এপ্রিল ৬, ২০২৫,
  • 218 Time View
118

স্টাফ রিপোর্টের মোঃ লোকমান হাকিম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নীলফামারীর সৈয়দপুর বাজার ভরে গেছে অপরিপক্ক তরমুজে। এইসব অপরিপক্ক তরমুজ ট্রাকে ট্রাকে নিয়ে আসছে সৈয়দপুর রেললাইনের ধারে ভাসমান আড়ত মালিকরা। আর ওই তরমুজ বিক্রি করা হচ্ছে, আশেপাশের হাট-বাজার থেকে আসা খুচরা বিক্রেতা ও ক্রেতারা। তরমুজ আমদানি বাড়লেও দাম কিন্তু কমেনি তেমন একটা। আড়তে এক মণ তরমুজ বিক্রি হচ্ছে ১ হাজার ১শ’ টাকা।

সে হিসাবে এক কেজি তরমুজের দাম হয় ২৫ টাকা। আর ওই তরমুজ দশ হাত দূরে খুচরা বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে। দামের দিক দিয়ে পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে তরমুজের কেজি নেয়া হচ্ছে দ্বিগুণ দামে। দামের এ তারতম্য লক্ষ্য করা গেলেও দায়িত্বে থাকা কর্তাদের নেই কোনো মাথাব্যথা বা অভিযান। এমন প্রশ্ন তুলছেন সচেতন মহল। পাইকারি তরমুজ বিক্রেতা আনোয়ার হোসেন সৈয়দপুরের সংবাদ কর্মী মোঃ লোকমান হাকিম কে জানান,

এক মণ তরমুজ বিক্রি করছি ১ হাজার ১শ’ টাকা দরে। তবে দুই সপ্তাহ পূর্বে ওই তরমুজ বিক্রি করেছি ২ হাজার টাকা মণ দরে। এখন তরমুজের দাম কমে

অর্ধেকে নেমে এসেছে। খুচরা ব্যবসায়ী কালু মিয়া, অহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম নামে কয়েকজন জানান, ঠাণ্ডা হলে তরমুজ খেতে চান না মানুষ। কারণ তরমুজ খেলে স্বাভাবিক ঠাণ্ডা লাগে। তাছাড়া তরমুজ বেশির ভাগ ছোট ছোট শিশুরা খেয়ে থাকে। রমজান মাসে ইফতারে অনেকেই তরমুজ রাখেন। এদিকে সৈয়দপুর রেলওয়ে গেট বাজারে তরমুজ কিনতে আসা সুমন মিয়া বলেন, ছোট ছোট অপরিপক্ক তরমুজ বিক্রি করা হচ্ছে ৫০ টাকা কেজি। আবার একই তরমুজ কারো কারো কাছে নেয়া হচ্ছে ৬০ টাকা কেজি।

তিনি আরও বলেন, সৈয়দপুর বাজারে যথেষ্ট তরমুজ আমদানি রয়েছে। তবে আমদানি থাকার পরও, দাম তেমন একটা কমেনি। যারা অসহায় মানুষ তারা কেমন করে একটি তরমুজ ক্রয় করবেন। কারণ ছোট আকারের একটি তরমুজ নিম্নে ৫ কেজি হবে। ৫ কেজির দাম কম পক্ষে ৩শ’ টাকা। ৩শ’ টাকা দিয়ে সখের তরমুজ কেমন করে খাবে তারা।

তাই অনেকে মিলে ক্রয় করছেন তরমুজ। সৈয়দপুর রেল ঘুন্টি নামক স্থানে আয়শা মরিয়ম নামে এক মহিলা ৫ কেজি ওজনের একটি তরমুজ ক্রয় করেন। তিনি জানান, বাসায় গিয়ে কয়েকজন মিলে এটি ভাগ করে নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026