1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নির্মাণশৈলীর অপূর্ব নিদর্শন পাগলা বড় মসজিদ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 11:33 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

নির্মাণশৈলীর অপূর্ব নিদর্শন পাগলা বড় মসজিদ

দিলীপ কুমার দাশ, শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) থেকে::
  • Update Time : Thursday, March 20, 2025,
  • 113 Time View
82

দিলীপ কুমার দাশ, শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) থেকে::

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে শত বছরের পুরনো স্থাপত্য নিদর্শন, মোগল প্রাসাদাকৃতির তিন গম্বুজবিশিষ্ট পাগলা বড় জামে মসজিদ। মহাশিং নদীর কুল ঘেঁষে রাজকীয় মহিমায় দাড়িয়ে আছে স্থাপত্যকলার বিস্ময় হয়ে থাকা এই নিদর্শনটি। মূলত নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজের জন্য এই মসজিদটি বিখ্যাত। এলাকায় এই মসজিদ রায়পুর বড় মসজিদ নামেও পরিচিত।

১৯৩১ সালে স্থানীয় ব্যবসায়ী ইয়াসীন মির্জা ভারত থেকে দক্ষ স্থপতি মুমিন আস্তাগারের মধ্যমে পাগলা বড় জামে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। ১৩৩১ বঙ্গাব্দের ৫ই আশ্বিন শুক্রবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। টানা দশ বছর কাজ চলার পর মসজিদটি বর্তমান রুপ লাভ করে। দ্বিতল এই মসজিদের মসজিদের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার। মসজিদের ছাদের ২৫ ফুট উচ্চতার ৩টি গম্বুজ ও ৬টি সুউচ্চ মিনার রয়েছে।

পাগলা বড় জামে মসজিদের নির্মাণশৈলী ও নান্দ্যনিক কারুকাজ সবাইকে আকর্ষণ করে। জমকালো পাথর কেটে মসজিদের মিহরাবের নকশা করা হয়েছে। মসজিদের চারদিকে স্থাপিত কারুকার্যখচিত টাইলসগুলো আনা হয়েছে ইতালি, জার্মানি ও ইংল্যান্ড থেকে। মসজিদের বিশেষ বৈশিষ্ট হচ্ছে দ্বিতল এই মসজিদ নির্মাণে কোন রডের ব্যবহার করা হয়নি। সম্পূর্ণ ইটের ব্যবহারে নির্মিত স্থাপনাটিকে ভূমিকম্প নিরোধক করতে মজবুত পাতের উপর মসজিদের ভিত বসানো হয়েছে। পাগলা বড় জামে মসজিদের সামনে আছে বিশাল ঈদগাহ মাঠ এবং উত্তর দিকে একটি প্রবেশ তোড়ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট