1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে : শামা ওবায়েদ ইসলাম রিংকুর। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 6:02 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকতে হবে : শামা ওবায়েদ ইসলাম রিংকুর।

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 136 Time View
91

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আগামী নির্বাচন নিয়ে যে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে তা মোকাবিলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারী সরকারের পতন হলেও এখনও দেশদ্রোহীরা দেশে ঘাপটি মেরে লুকিয়ে আছে৷’

বুধবার (১৯ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ইফতার পূর্ববর্তী সভায় শামা ওবায়েদ বলেন, ‘খুনি হাসিনা পালিয়ে গেলেও বিএনপির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের উদ্দেশ্য এখনও পূরণ হয়নি। বিএনপির আন্দোলন-সংগ্রাম তখনই সফল হবে, যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে৷ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে আগামী নির্বাচনের জন্য সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে বিএনপির জয় অবশ্যম্ভাবী।’

তিনি বলেন, ‘১৭ বছর ধরে খুনি হাসিনার শাসনামলে বিএনপির ওপরে নির্যাতন চালিয়ে ইফতার মাহফিলও পালন করতে দেওয়া হয়নি৷ কিন্তু এখন আমাদের সময় এসেছে ইফতারের মতো ধর্মীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে জনগণের সঙ্গে মিলিত হওয়ার।’

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এখন আইনের শাসন নাই, এখনো নারীরা নিরাপদ নয়, চুরি ডাকাতি হচ্ছে। এখন অর্থনীতির অবস্থা ভালো না, সিন্ডিকেটের জন্য এখনো জিনিসপত্রের দাম কমতেছে না। সুতরাং আপনার যত তারাতাড়ি সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করেন। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চোর, দূর্নীতি মুক্ত একটি সংসদ হবে।

বিএনপি নেতা হাজী সোবহানের সভাপতিত্বে  ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা: এজাজ, শাহিন মাতুব্বর, বিএনপি নেতা ডা: কামরুল হাসান মজনু, মুরাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত, মিরান হোসেন, ইয়াছিন মোল্যা,কালাম মাতুব্বর, শাফিকুল, হাবিব মাতুব্বর, ছাত্র দল নেতা রাজ মিয়া,শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা ইসরাইল মাতুব্বর, আকুব্বর মাতুব্বর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট