1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নির্ধারিত মূল্যের বেশি নিলে আইনানুগ ব্যবস্থা:- মেয়র ডা. শাহাদাত হোসেন 

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
  • Update Time : বুধবার, মার্চ ৫, ২০২৫,
  • 162 Time View
103

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নির্ধারিত মূল্যের বেশি দামে খোলা ভোজ্যতেল বিক্রি বা মজুতদারি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।       বুধবার( ৫ মার্চ)২৫খ্রিঃ

নগরীর কাজীর দেউরি বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র জানান, খোলা ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। কেউ এই দামের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি বাজারে মনিটরিং টিম কাজ করছে।

 

মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ নির্ধারিত দামের বেশি বিক্রি করে বা মজুতদারি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিছু ব্যবসায়ী দাবি করেছেন, তারা বেশি দামে তেল কিনেছেন, তাই বেশি দামে বিক্রি করতে চান। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না।”

তিনি আরও বলেন, “জনগণ এখন অনেক সচেতন। তারা অন্যায়ভাবে বেশি দামে তেল কিনবে না। যদি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা চায়, তাহলে জনগণকে প্রতিবাদ করতে হবে এবং আমাদের ম্যাজিস্ট্রেট টিমকে জানাতে হবে।”

 

মেয়র জানান, বাজারে বোতলজাত তেল পাওয়া গেলেও খোলা তেলের সরবরাহ কম।

তিনি ব্যবসায়ীদের খোলা তেল সরবরাহ বাড়ানোর নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ নির্ধারিত মূল্যে তেল কিনতে পারে।

“রমজান সংযমের মাস, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে মানুষকে কষ্ট দিচ্ছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনগণকে স্বস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসে, ততদিন আমাদের অভিযান চলবে।”

তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান, নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে এবং জনগণকে হয়রানি না করতে। একই সঙ্গে তিনি জনগণকে আহ্বান জানান, নির্ধারিত মূল্যের বেশি টাকা চাইলে প্রতিবাদ করতে এবং সিটি কর্পোরেশনের মনিটরিং টিমকে অবহিত করতে। এসময় উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026