1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নিয়ামতপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 26, 2026, 5:07 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

নিয়ামতপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

Reporter Name
  • Update Time : Wednesday, June 25, 2025,
  • 148 Time View
48

নিয়ামতপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার (নওগাঁ) প্রতিনিধি,দৈনিক প্রভাতী বাংলাদেশ

শিক্ষা জাতির মেরুদণ্ড। একাডেমিক শিক্ষার সর্বোচ্চ স্তরের দিকে এগিয়ে যাওয়ার পথে এইচএসসি সমমানের পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা কাল থেকে শুরু হতে যাচ্ছে সারাদেশের মতো নিয়ামতপুর উপজেলাতেও। উপজেলার বি.এম শাখায় এবার মোট পরীক্ষার্থী ৩৬১ জন। তাদের মধ্যে প্রথম বর্ষে ১৬৩ জন এবং ফাইনাল বর্ষে ১৯৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।নিয়ামতপুর উপজেলার বিভিন্ন বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। টিকরামপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, বালাতৈড় বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, নিমদিঘী বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং বটতলী হাট মহিলা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ—এই চারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নিচ্ছে।টিকরামপুর বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ১ম বর্ষে ৭৮ জন ও ফাইনাল পরীক্ষার্থী ৭৯ জন,।বালাতৈড় বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ১ম বর্ষে ৪২ জন ও ফাইনাল পরীক্ষার্থী ৫৫ জন,।নিমদিঘী বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ১ম বর্ষে ৪১ জন ও ফাইনাল পরীক্ষার্থী ৫৭ জন,।বটতলী হাট মহিলা বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ১ম বর্ষে ০২ জন ও ফাইনাল পরীক্ষার্থী ৭ জন।সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে টিকরামপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, তবে ভেন্যু হিসেবে নিয়ামতপুর সরকারি কলেজ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার পরিবেশ আরও নিয়ন্ত্রিত ও গৃহীত হয়। পরীক্ষাকেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন টিকরামপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ গোলাম শফি কামাল।সচিব মহোদয় জানিয়েছেন, নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে।
এই পরীক্ষা শুধু একটি শিক্ষাগত কার্যক্রম নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের ভিত্তি। তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে যাচ্ছে তারা। এ সময় পরিবারের সহযোগিতা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং সমাজের ইতিবাচক মনোভাব শিক্ষার্থীদের মনোবল বাড়াতে সাহায্য করবে।আমরা আশা করি, নিয়ামতপুর উপজেলায় এইচএসসি সমমানের পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে এবং সকল পরীক্ষার্থী সফলভাবে তাদের লক্ষ্যে পৌঁছাবে। পরীক্ষার্থীদের প্রতি রইলো শুভকামনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট