1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১১:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নিজ বাসায় খুন হয়েছেন হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোটার
  • Update Time : সোমবার, মার্চ ১০, ২০২৫,
  • 171 Time View
114

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোটার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজধানীর উত্তরায় নিজ বাসায় খুন হয়েছেন হাবীবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

সোমবার (১০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আহমেদ আলী বলেন, সাইফুর রহমান ওই ভাড়া বাসায় একাই থাকতেন। কয়েক দিন আগে দুজন নারী-পুরুষ তার বাসায় ওঠেন। আজ সাহ্‌রির সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আহমেদ আলী আরও জানান, ওই দুই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। তারা সাইফুর রহমানের আত্মীয় কি না এবং হত্যার কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে শান্তিনগর এলাকায় থাকতেন। তবে কিছুদিন ধরে তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে থাকতেন এবং হত্যাকাণ্ডের সময় তিনি একাই ছিলেন।

হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক শিক্ষার্থী রেজাউল রায়হান বলেন, “সাইফুর রহমান স্যারকে সেহেরির সময় দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করা হয়েছে। তার গলায় ও মাথায় কোপের দাগ রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026