1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৫৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাসিরনগরে ইসলামি ফ্রন্টের উদ্যোগে বদর দিবস উদযাপন ও ইফতার মাহফিল 

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
  • Update Time : বুধবার, মার্চ ১৯, ২০২৫,
  • 126 Time View
134

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ইসলামের ইতিহাসে স্বরণীয় ঐতিহাসিক পবিত্র বদর দিবস উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক সংগঠন ইসলামি ফ্রন্ট বাংলাদেশ সহ ইসলামি যুবসেনা ও ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরে উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ই মার্চ) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল নাসিরনগর প্রশিকা হলরুমে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পীরে তরিকত গোলাম মোহাম্মদ খানের সভাপতিত্বে

ও বাংলাদেশ ইসলামী যুবসেনার নাসিরনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরে আলম রেজা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব এড.আলহাজ্ব কাজী ইসলাম উদ্দিন দুলাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি জনাব শাহ মোহাম্মদ সেলিম, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নাসিরনগর উপজেলা শাখার সদস্য সৈয়দ শওকত ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি যুবসেনার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাছুম বিল্লাহ আশরাফী, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নাসিরনগর সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আশরাফী,বাংলাদেশ ইসলামি যুবসেনার নাসিরনগর উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ ভূইয়া, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো.শাহীন, সাংগঠনিক সম্পাদক পীরজাদা রায়হানুল আজিজ সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা রাখেন।

ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার সাধারণ সম্পাদক পীরে তরিকত হযরত মাওলানা মোস্তাক আহমেদ আল-ওয়ায়েসী।

বক্তারা ঐতিহাসিক পবিত্র বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামে পবিত্র বদর দিবসের চেতনা প্রত্যেক মুসলমানের মধ্যে লালন করার অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করেন ।

উক্ত অনুষ্টানে ইসলামি ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সকল সদস্য এবং বিভিন্ন সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারন মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শেষে মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমের পর উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026