1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবতী ধ,র্ষ,ণে,র ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

মোঃ হেলাল উদ্দিনউ,পজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১, ২০২৫,
  • 136 Time View
134

মোঃ হেলাল উদ্দিনউ,পজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজারে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জালাল মিয়াকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে তাকে শেরপুর জেলা সদর এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন রাতে বারোমারী বাজার এলাকায় ভবঘুরে এক তরুণীকে ধর্ষণ করে জালাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে। অভিযুক্ত ব্যক্তি ওই রাতে তরুণীকে ধর্ষণকালে বাজারের পাহারাদার রেজাউল করিম ও অন্যান্যরা তাকে হাতেনাতে আটক করলেও, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি হস্তক্ষেপ করে তাকে ছাড়িয়ে নিয়ে যান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে বিষয়টি। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। এ ঘটনায় বাজারের পাহারাদার রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে অভিযুক্ত জালাল মিয়া পলাতক ছিলেন। মঙ্গলবার (১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শেরপুর জেলা সদরের একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, “মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026