1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নালিতাবাড়ীতে ভারতীয় ২৫১ বোতল মদসহ মাদক কারবারি আটক

হেলাল উদ্দিন,
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 114 Time View
120

হেলাল উদ্দিন,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীতে নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৫১ বোতল মদসহ সুজন মিয়া (২৯) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরদিন শুক্রবার (২৭ জুন) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

আটক সুজন মিয়া নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সালেমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারত থেকে অবৈধভাবে চোরাচালান করা ২৫১ বোতল মদসহ সুজনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, “আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তপথে ভারতীয় মদ এনে এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026