1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৩:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নার্সিং পেশার মর্যাদা প্রতিষ্ঠা ও ন্যায্য দাবিতে শেরপুরে নার্সদের মানববন্ধন ও র‍্যালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 703 Time View
1724

শেখ আহমেদ বুলবুল

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নার্সিং পেশার ন্যায্য দাবি, পেশাগত সমস্যার সমাধান এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর উদ্যোগে শেরপুর জেলা হাসপাতালে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা, বিএসসি ও নার্সিং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের নার্সরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, নার্সরা দেশের স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ তাদের ন্যায্য দাবি, পদোন্নতি, জনবল সংকট, শৃঙ্খলাবিধি ও পেশাগত সমস্যাসহ বহু বিষয় দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়ে গেছে।

তারা বলেন, সেবার মান উন্নত করতে হলে নার্সদের যথাযথ মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। নার্সিং কাউন্সিলের কার্যকারিতা বৃদ্ধি, নার্সদের পদবী কাঠামো পুনর্বিন্যাস, কর্মপরিবেশ নিরাপদ করা এবং নার্সদের প্রতি প্রশাসনিক আচরণ উন্নত করার জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। মানববন্ধনে বক্তারা স্বাস্থ্যখাতে নার্সদের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি হাসপাতালের সেবার মান অনেকটাই নির্ভর করে নার্সদের দক্ষতা, সংখ্যাবৃদ্ধি ও পেশাগত সম্মানের ওপর। সরকার ঘোষিত উন্নয়ন পরিকল্পনায় নার্সদের মৌলিক চাহিদা ও কাঠামোগত সংস্কার দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে নার্সিং পেশার উন্নয়ন এবং চলমান সমস্যা সমাধানের দাবি জানিয়ে একটি শান্তিপূর্ণ র‍্যালি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ধাপে ধাপে কর্মসূচি পালন করতে বাধ্য হবেন। দেশের নার্সরা আশা করেন, নার্সিং সেক্টরের সকল বৈষম্য, অবহেলা ও জটিলতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026