1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক প্রণীত নারী নীতিমালা বাতিলের দাবিতে ঢাকা জজ কোর্টে মানববন্ধন

ফখরুল ইসলাম সরকার, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 293 Time View
280

ফখরুল ইসলাম সরকার, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক প্রণীত নারী নীতিমালা” বাতিলের দাবিতে ঢাকা জজ কোর্টে বাংলাদেশ ল’ইয়ারস কাউন্সিলের নারী আইনজীবী বিভাগ কর্তৃক নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট প্রত্যাহার বা বাতিলের দাবিতে ঢাকা জজ কোর্ট আইনজীবী সমিতির সামনের চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অদ্য ৬ মে মঙ্গলবার দুপুরে ঢাকা জজ কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে মহিলা আইনজীবী শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী আইনজীবী, স্থানীয় সাংবাদিকসহ সাধারণ আইনজীবীগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় মহিলা শাখার সদস্যা এ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া বলেন, নারী সংস্কার কমিশনের ১০টি সুপারিশমূলক নীতিমালা বাংলাদেশের প্রচলিত মুসলিম আইন ও হিন্দু আইনসহ অন্যান্য ধর্মের প্রতি অবজ্ঞাপূর্ণ যা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমারা আইনজীবী সমাজ উক্ত নারী নীতিমালা প্রত্যাহারসহ বাতিলের দাবি জানাই। যদি অনতিবিলম্বে তা প্রত্যাহারসহ বাতিল করা না হয় তাহলে আগামী দিনে সকল আইনজীবীদের নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করে তা বাতিলে সরকারকে বাধ্য করা হবে।

ঢাকা জজ কোর্ট শাখা সভানেত্রী এ্যাডভোকেট বিলকিস আক্তার বলেন, মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করার সুপারিশ সম্পূর্ণ রূপে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

এডভোকেট আকলিমা আক্তার বলেন, জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন পর্যবেক্ষণ ট্রান্সজেন্ডারকে উৎসাহিত করার মাধ্যমে বাংলাদেশের পারিবারিক বন্ধনকে ভেঙে ফেলার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখছি। শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করে সামাজিক অস্থিরতা সৃষ্টিসহ অনৈতিকতা চর্চা করে পরিবার প্রথাকে নির্বাসনে পাঠানোর সুপারিশ ছাড়া ভিন্ন কিছু নয়।

ঢাকা জজ কোর্ট শাখার নারী আইনজীবী বিভাগের সভানেত্রী এ্যাডভোকেট বিলকিস আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সদস্যা এ্যাড. হোসনে আরা, কেন্দ্রীয় সদস্যা অ্যাড. রানি চৌধুরী, এ্যাড. আকলিমা আক্তার, এ্যাড. হাসিনা বেগম, এ্যাড.শাহনেওয়াজ বেগম (মণি), এ্যাড. মোসাঃ তাহমিনা বেগম, এ্যাড.আজমেরী খানম শিউলি, এ্যাড. সুফিয়া আক্তারসহ অসংখ্য নারী আইনজীবীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026