1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নারায়ণগঞ্জ বন্দরে অটোরিকশা স্টান্ড দখল নিয়ে বিএনপি দুই গ্রুপ সংঘর্ষ, নি,হ,ত ১

ওয়াকিল আহমেদ, প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : রবিবার, জুন ২২, ২০২৫,
  • 168 Time View
124

ওয়াকিল আহমেদ, প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হাজারীবাগ এলাকায় অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম কুদ্দুস (৭০)। (২১ জুন) শনিবার রাত সাড়ে নয়টায় এ বন্দর শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু হোসেন জানান, বন্দর রেললাইন অটোস্ট্যান্ড নিয়ে গত কয়েক দিন ধরে এলাকার সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা গ্রুপ এর সাথে আরেক সাবেক কাউন্সিলর হান্নান সরকার এর লোকজনের দ্বন্দ্ব চলছিলো। শুক্রবার এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়। শনিবার রাতে হান্নান সরকারের বাবু- মেহেদীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আশা গ্রুপের জাফর- রনির উপর হামলা চালায়। দুই পক্ষের মধ্যে এই সময় ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া চলে। হান্নান গ্রুপের লোকজন এ সময় আশা সমর্থক আব্দুল কুদ্দুস কে কুপিয়ে গুরুতর আহত করে। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার জের ধরে আশা গ্রুপ সাবেক কাউন্সিলর হান্নান সরকারের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা পুলিশের উপর চড়াও হয়। এ সময় সেনাবাহীনির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।

ঘটনা সম্পর্কে সাবেক কাউন্সিলর হান্নান সরকার বলেন, সাথে আমি জড়িত নই। একটি পক্ষ ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়িয়ে বদনাম করার চেষ্টা করছে। আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

অন্যদিকে ঘটনা সম্পর্কে আরেক সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা বলেন, এই ঘটনায় জড়িত বাবু মেহেদী রনি জাফর এরা সবাই এক সময় একসাথেই চলাফেরা করতো। এবং এরা বিএনপি’র লোক। কিন্তু সম্প্রতি অটো স্ট্যান্ড নিয়ে তাদের মধ্যে বীরোধ তৈরি হয়। এখানে আশা গ্রুপ বা হান্নান সরকারের গ্রুপ বলে কেউ নেই।

তদন্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)র দায়িত্বে থাকা ইন্সপেক্টর তদন্ত সাইফুল ইসলাম জানান, এখানে অপরাধ করলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সোনা সদস্যরা রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026