1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নারায়ণগঞ্জে বাংলা ১৪৩২ বর্ষবরণে প্রস্তুত চারুকলা একাডেমি

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ( ওয়াকিল আহমেদ)
  • Update Time : সোমবার, এপ্রিল ১৪, ২০২৫,
  • 150 Time View
125

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ( ওয়াকিল আহমেদ)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট।

সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে নারায়ণগঞ্জের প্রধান সড়কজুড়ে বের হবে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা।

প্রতিবছরের মতো এবারও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রার সূচনা হবে। শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে শিক্ষার্থীরা দিনরাত ব্যস্ত রঙতুলির কাজে।

চারুকলার আঙিনায় কেউ তৈরি করছেন রঙিন মুখোশ, কেউ মাটির সরা রাঙাচ্ছেন, আবার কেউ কাগজের অরিগ্যামি কিংবা বাঁশ-কাঠে গড়ে তুলছেন বাঘ, পেঁচা, রাজা-রানী, ইলিশ, পাখি ও ফুলের প্রতিকৃতি। এ যেন এক টুকরো গ্রামবাংলার ঐতিহ্য উঠে এসেছে শহরের বুকেই।

নারায়ণগঞ্জে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার সব প্রস্তুতি শেষ প্রান্তে জানিয়ে চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক শাওন সাহা সনেট বলেন, ‘শুধু আনন্দের জন্য নয়, বর্ষবরণের শোভাযাত্রা একটি সাংস্কৃতিক প্রতিরোধের মাধ্যমও। আমরা চাই এই বৈশাখে মানুষ গুজবে কান না দিয়ে, সুস্থ চিন্তার আলোয় সমাজকে এগিয়ে নিক।’

এদিকে নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন ডিসি চত্বরে আয়োজন করেছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ নিচ্ছে সাংস্কৃতিক জোটসহ জেলার বিভিন্ন সংগঠনও।

জেলা পুলিশ সুপার প্রত্যুশ কুমার মজুমদার জানিয়েছেন, পহেলা বৈশাখ উপলক্ষে যেসব শোভাযাত্রা ও অনুষ্ঠান হবে, তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী থাকবে কঠোর তৎপরতায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026