1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৬:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি সভা

মোঃ মানিক মিয়া, উপজেলা প্রতিনিধি                        দৈনিক প্রভাতী বাংলাদেশ, ফতুল্লা নারায়ণগঞ্জ
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 303 Time View
203

মোঃ মানিক মিয়া, উপজেলা প্রতিনিধি                        দৈনিক প্রভাতী বাংলাদেশ, ফতুল্লা নারায়ণগঞ্জ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নারায়ণগঞ্জে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন – ২০২৫ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন,ড্যাবর জেলা কার্যালয়ের আহ্বায়ক প্রফেসর ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।

টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করার জন্য নীতি নির্ধারক স্টেকহোল্ডার এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা ও সমর্থন বৃদ্ধি করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ জামাল হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, আনসার ভিডিপির ইউ আই এম ইদ্রিস আলী, জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জহিরুল ইসলাম, আড়াই হাজার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাসানুর রহমান,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ উম্মে ফারহানা, বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রাজিউর রহমান,রুপগনজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আইভী ফেরদৌস, সোনারগাঁও উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুমাইয়া ইয়াকুব ও কনসালটেন্ট ( ইউনিসেফ) ডাঃ লি শান্তা মন্ডল সহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের, মেডিকেল অফিসার ডাঃ এ কে এম মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সার্ভেল্যানস এম্যূনাইজেশন মেডিকেল অফিসার (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডাঃ মোহাম্মদ মোরশেদুল ইসলাম খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ই পি আই সুপারেনটেনডেনট লুৎফর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026