1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নান্দাইলে যুবককে কু,পি,য়ে জ,খম- নগদ অর্থসহ চেইন লু,ট, থানায় অ,ভিযো,গ

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩, ২০২৫,
  • 144 Time View
108

নান্দাইলে যুবককে কু,পি,য়ে জ,খম- নগদ অর্থসহ চেইন লু,ট, থানায় অ,ভিযো,গ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের হাটশিরা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ফারুক মিয়া (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। এ সময় তার কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও চার ভরি ওজনের একটি রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

আহত ফারুক মিয়া চর কামটখালী গ্রামের মৃত মজিবুর রহমান ও মোছা. সুফিয়া খাতুনের ছেলে। তিনি জানান, গত ২২ জুলাই রাত ৯টার দিকে দেওয়ানগঞ্জ বাজার থেকে কাঁচাবাজার করে ফেরার পথে হাটশিরা বাজার এলাকায় মিলন মিয়ার ফলের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসী মতিউর রহমান বাবুল (৩৮), বাদল মিয়া (৩০), ইসমাইল মিয়া (২২), হাবিবুর রহমান (২০), রামিম মিয়া (২০), রবিউল মিয়া (২৫) এবং আরও ৪–৫ অজ্ঞাতনামা জন তার উপর হামলা চালায়। অভিযুক্ত সকলেই চর কামটখালী গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

ভুক্তভোগী ফারুক মিয়ার অভিযোগ, প্রধান আসামী বাবুল রামদা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে কোপটি লক্ষভ্রষ্ট হয়ে তার ভ্রুর ওপরে লাগে। বাদল মিয়া লোহার রড দিয়ে তার কাঁধে আঘাত করে এবং অন্যান্য আসামিরা লাঠি ও কাঠের চেলা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। হামলার এক পর্যায়ে বাবুল তার শার্টের পকেট থাকা নগদ টাকা এবং ইসমাইল মিয়া তার গলা থেকে রুপার চেইন ছিনিয়ে নেয়। এছাড়াও ইসমাইল মিয়া তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালায় বলে অভিযোগ করা হয়েছে।

ফারুক মিয়া আরও জানান, তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে আসেন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

নান্দাইল থানা পুলিশ সূত্রে জানা যায় , লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026